September 8, 2025 6:06 PM

printer

বিহারে সংশোধিত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য পরিচয় পত্র হিসাবে আধার কার্ডকে ব্যবহার করা যাবে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে।

বিহারে সংশোধিত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য পরিচয় পত্র হিসাবে আধার কার্ডকে ব্যবহার করা যাবে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। আজ এক নির্দেশিকায় পরিচয় পত্রের দ্বাদশ নথি হিসাবে আধারকার্ডকে বিবেচনা করার জন্য নির্বাচন কমিশনকে বলেছে সর্বোচ্চ আদালত। এর অর্থ, ভোটারতালিকায় নাম তোলার জন্য আধার কার্ডকে একক তথ্য প্রমাণ হিসাবে জমা দেওয়া যেতে পারে। আদালত আজ তার নির্দেশে স্পষ্ট করে জানিয়েছে, আধার নাগরিকত্বের প্রমাণ নয়। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে দায়ের হওয়া মামলায় বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ নির্বাচন কমিশনের আধিকারিকদের আধার যাচাইয়ের বিষয়ে সরেজমিনে কাজ করার নির্দেশ দিয়েছে। ভোটারদের প্রদত্ত আধার কার্ডের সত্যতা যাচাই খতিয়ে দেখার অধিকার তাদের থাকবে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।