বিহারের নতুন মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরির নেতৃত্বাধীন মন্ত্রিসভার সম্প্রসারণ হবে আগামী ৭ মে। রাজ্য বিজেপি সভাপতি সঞ্জয় সারোগি জানিয়েছেন, নতুন মন্ত্রীদের শপথগ্রহন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, জেডি (ইউ) প্রধান তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার প্রমুখ৷ পটনার গান্ধী ময়দানে হবে শপথগ্রহণ অনুষ্ঠান।
এই শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। গান্ধী ময়দানে সাধারণ মানুষের প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে। বাড়ানো হয়েছে নিরাপত্তাও।