October 10, 2024 8:41 AM

printer

বিশিষ্ট শিল্পপতি রতন টাটা প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৮৬ বছর।

বিশিষ্ট শিল্পপতি রতন টাটা প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৮৬ বছর। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গত সন্ধ্যায় তার জীবনাবসান হয়। গত সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তার তার শারীরিক অবস্থা নিয়ে অনুরাগী মহলে আশঙ্কা তৈরি হলেও, তিনি নিজেই জানিয়েছিলেন যে বার্ধক্য জনিত কারণে তিনি রুটিন চেকআপের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।

শিল্পপতি রতন টাটার প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক পোস্টে তিনি বলেন, ‘রতন টাটা একজন দূরদৃষ্টি সম্পন্ন শিল্পপতি তথা একজন অসাধারণ মানুষ ছিলেন। তিনি ভারতের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে স্থিতিশীল নেতৃত্ব দেন। মানবিকতা ও দয়ালু মনোভাব এবং নাগরিক সমাজের উন্নয়নের জন্য তিনি সকলের প্রিয় হয়ে উঠেছিলেন।‘ 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।