November 24, 2025 7:13 PM

printer

বিশিষ্ট অভিনেতা ধর্মেন্দ্রর শেষকৃত্য আজ সন্ধ্যায় মুম্বাই এর পবন হন্স শ্মশানে সম্পন্ন হয়।

বিশিষ্ট অভিনেতা ধর্মেন্দ্রর শেষকৃত্য আজ সন্ধ্যায় মুম্বাই এর পবন হন্স শ্মশানে সম্পন্ন হয়। স্ত্রী হেমা মালিনি, কন্যা এশা, দুই পুত্র সানি ও ববি দেওল  সহ বহু বিশিষ্ট ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন।

অমিতাভ বচ্ছন, সলিম খান, সলমন খান, আমির খান,  সঞ্জয় দত্ত, অক্ষয় কুমার , অনিল কাপুর, সিদ্ধার্থ রায় কাপুর, শাবানা আজমি, দীপিকা পারুকন ও রনবির সিং, তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান।   

অসংখ্য অনুরাগী ও চোখের জলে বিদায় জানান  তাঁদের প্রিয় অভিনেতাকে ।

 আগেই জানানো হয়েছে, বলিউডের প্রবাদ-প্রতীম অভিনেতা ধর্মেন্দ্র আজ তাঁর মুম্বাই এর বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৯ বছর। বেশকিছু দিন ধরে তিনি অসুস্হ ছিলেন। ক্রমশই, অবস্থার অবনতি হচ্ছিল তাঁর।

শোলে, চুপকে চুপকে, ফুল অর পাত্থর, ইয়াদোকি বরাত, ড্রিম গার্লের – মতো অসংখ্য বাণিজ্য সফল হিন্দি সিনেমার এই সুদর্শন নায়কের মৃত্যুতে ভারতীয় সিনেমায় এক যুগের অবসান হলো।        শোলের বীরু চরিত্রে তার অসামান্য অভিনয় সিনেমা প্রেমীদের চিরদিন মনে থাকবে।

তাঁর অভিনীত সিনেমাগুলির অনবদ্য গান আজও মানুষের মুখেমুখে ফেরে।

 উল্লেখ্য, ১৯৬০ সালে দিল ভি তেরা – হামভি-তেরে সিনেমায় প্রথম অভিনয় ধর্মেন্দ্রর। ৬০ বছরের বেশি সময় চলচ্চিত্র জীবনে তিনি ৩-শোটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। ২০১২ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয় তাঁকে। ২০০৪ থেকে ৯ পর্যন্ত তিনি বিকানির লোকসভা কেন্দ্রে বিজেপি-র সাংসদ ছিলেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বহু বিশিষ্ট ব্যক্তি  প্রবীণ এই অভিনেতার মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন।

 এক সোশ্যাল মিডিয়া পোস্টে রাষ্ট্রপতি বলেছেন , প্রবীণ অভিনেতা প্রাক্তন সাংসদের মৃত্যু সিনেমা জগতের এক অপূরণীয় ক্ষতি।

প্রধানমন্ত্রী বলেছেন ধর্মেন্দ্রর মৃত্যুতে  ভারতীয় সিনেমা জগতে এক যুগের অবসান হল।

 পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস  এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও  প্রবীণ এই অভিনেতার মৃত্যুতে শোক ব্যক্ত করেছে ।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।