December 20, 2025 6:58 PM

printer

বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্কর বলেছেন, উন্নত ভারতের বিদেশ নীতি হবে নতুন সম্ভাবনায় পরিপূর্ন, সুস্থায়ী এবং সুনির্দিষ্ট পরিকল্পনা থাকবে এতে।

বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্কর বলেছেনউন্নত ভারতের বিদেশ নীতি হবে নতুন সম্ভাবনায় পরিপূর্ন, সুস্থায়ী এবং সুনির্দিষ্ট পরিকল্পনা থাকবে এতে। পুনেতে সিম্বায়োসিস ইন্টারন্যাশনাল (ডিমড) বিশ্ববিদ্যালয়ের ২২তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি, বিশ্বমঞ্চে ভারতের অবস্থান আরও শক্তিশালী করতে যত বেশি সম্ভব বন্ধু স্থানীয় দেশগুলিকে ভারতের বিদেশ নীতির অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা ওপর গুরুত্ব দেন। ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারতের লক্ষ্য অর্জনে দেশের অগ্রগতির প্রধান চালিকা শক্তি  হয়ে ওঠার জন্য যুবসমাজবিশেষ করে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান শ্রী জয়শঙ্কর।

বিদেশমন্ত্রী বলেন, ভবিষ্যত চ্যালেঞ্জের মোকাবিলায় ভারতের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তিগত উন্নয়ন এবং সামগ্রিক দক্ষতা বৃদ্ধির দিকে আরও বেশি মনোযোগ দেওয়া।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।