November 12, 2025 12:33 PM

printer

বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর কানাডার অন্টারিও-তে জি-সেভেন বিদেশমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে কানাডার বিদেশমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করেছেন

বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর কানাডার অন্টারিও-তে জি-সেভেন বিদেশমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে কানাডার বিদেশমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই সম্মেলন আয়োজনের জন্য অনিতা আনন্দকে অভিনন্দন জানান তিনি। ২০২৫-এ নতুন পথ নির্দেশিকা কার্যকর করার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরায় গড়ে তোলার বিষয়ে ভারত আগ্রহী বলে ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন। তিনি মেক্সিকো-র বিদেশমন্ত্রী ডক্টর জুয়ান রেমন দ্য লা ফুয়েন্তের সঙ্গেও কথা বলেন। দু-দেশের মধ্যে বাণিজ্য, সাশ্রয় এবং ফার্মাসিউটিক্যাল এবং বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে কথা হয়। ফরাসী বিদেশমন্ত্রী জ্যাঁ নোয়েল ব্যারোতের সঙ্গে সাক্ষাতে দুই নেতা কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার ব্যাপারে সহমত হয়েছেন। এছাড়াও জয়শঙ্কর ব্রিটেনের বিদেশ সচিব ভেত্তে কুপার, ব্রাজিলের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরা, জার্মানির বিদেশমন্ত্রী জোহান ওয়েডফুল এবং দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী রোনাল্ড লামোলার সঙ্গে বৈঠক করেছেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।