June 12, 2025 9:49 PM

printer

বিজেপি, বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈত্রিক বাড়ির ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা করেছে।

বিজেপি, বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈত্রিক বাড়ির ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা করেছে। দলের মুখপাত্র সম্বিত পাত্র আজ সাংবাদিকদের বলেন, কবিগুরু কোন সাধারণ ব্যক্তিত্ব ছিলেন না । প্রবাদ প্রতীম এই মানুষটির বাড়িতে যে ধরনের আক্রমণ চালানো হলো, তা পূর্ব পরিকল্পিতই ছিল। এই ঘটনা কোন মতেই মনে নেওয়া যায় না। বাংলাদেশ সরকার রবীন্দ্রনাথের বাড়িটিকে মিউজিয়াম হিসেবে ঘোষণা করলেও তা সংরক্ষণে যথাযথ উদ্যোগ নেয়নি বলে তাঁর অভিযোগ।

তিনি গোটা বিশ্বকে নৈতিকতা, সংস্কৃতি ও সৃজনশীলতা রক্ষায় এক জোট হয়ে এগিয়ে এসে কবিগুরুর বাড়িতে হামলার ঘটনার তীব্র নিন্দা করারও আর্জি জানান।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।