October 9, 2025 9:32 PM

printer

বিজেপি নেতাদের ওপরে হামলার ঘটনায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।

বিজেপি নেতাদের ওপরে হামলার ঘটনায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। এক্ষেত্রে  NIA ও সিবিআই তদন্তের আর্জি জানানো হয়েছে দুটি পৃথক মামলায়। বিচারপতি কৌশিক চন্দ  মামলা গ্রহণ করেছেন। সে গুলির শুনানি হবে আগামী ১৪ই অক্টোবর কলকাতা হাইকোর্টের পুজা অবকাশকালীন বেঞ্চে।     

      বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার ঘটনায় পুলিশ আজ আরো একজনকে গ্রেফতার করেছে। এতোয়া ওঁরাও নামে ঐ ব্যক্তিকে আগামীকাল আদালতে তোলা হবে। এর আগে ধৃত চারজনকে আজ আদালতে তোলা হলে তিনদিনের পুলিশ হেফাজত হয়েছে। দুই নেতার উপর হামলার ঘটনায় মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে হলো পাঁচ।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।