বিজেপি দাবি করেছে যে কংগ্রেস প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহর লাল নেহেরুর উত্তরাধিকার রক্ষা করার জন্য সর্দার বল্লভভাই প্যাটেল সহ বেশ কয়েকজন বিশিষ্ট নেতার অবদানকে উপেক্ষা করেছে। নতুন দিল্লিতে দলের মুখপাত্র সম্বিত পাত্র বলেন যে বিজেপি ইতিহাসের পুনর্লিখন নয় বরং ইতিহাস সংশোধন করার চেষ্টা করছে। তিনি আরও বলেন যে এই পদক্ষেপগুলি স্বাধীনতা এবং দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের জন্যই।
উল্লেখ্য কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী অভিযোগ করেছিলেন যে বিজেপি পণ্ডিত নেহেরুর অবদান মুছে ফেলতে ইতিহাস পুনর্লিখনের চেষ্টা করছে।