December 15, 2025 9:23 PM

printer

বিজয় দিবসের প্রাক্কালে, ভারতীয় সেনাবাহিনী নয়াদিল্লির আর্মি হাউসে আজ বিজয় দিবস অ্যাট হোম অনুষ্ঠানের আয়োজন করে।

বিজয় দিবসের প্রাক্কালেভারতীয় সেনাবাহিনী নয়াদিল্লির আর্মি হাউসে আজ বিজয় দিবস অ্যাট হোম অনুষ্ঠানের আয়োজন করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ঐ অনুষ্ঠানে দেশীয় প্রযুক্তি ও বিশেষ সামরিক সক্ষমতার প্রদর্শনী প্রত্যক্ষ করেন। ভারতীয় সেনার আধুনিকউদ্ভাবনী এবং আত্মনির্ভর বাহিনীতে রূপান্তরের প্রতিফলন ঘটেছে এই প্রদর্শনীতে

প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছেভারতীয় সেনা, ইঞ্জিনিয়ার্স, স্টার্ট-আপ এবং শিক্ষাপ্রতিষ্ঠান একসঙ্গে কাজ করে জাতীয় নিরাপত্তা জোরদারে নতুন সমাধান তৈরি করছে। ভারতের বৈশ্বিক প্রতিরক্ষা সহযোগিতার প্রসার এবং দেশীয় সামরিক প্রযুক্তির প্রতি আন্তর্জাতিক আস্থার বিষয়টি উঠে এসেছে এই অনুষ্ঠানে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।