January 8, 2026 10:06 PM

printer

‘বিকশিত ভারত ইয়ং লিডারস্ ডায়লগ এর দ্বিতীয় পর্ব  আগামীকাল নতুন দিল্লীতে   শুরু হচ্ছে  ।

‘বিকশিত ভারত ইয়ং লিডারস্ ডায়লগ এর দ্বিতীয় পর্ব  আগামীকাল নতুন দিল্লীতে   শুরু হচ্ছে  । ভারত মন্ডপমে এই অনুষ্ঠান চলবে ১২ই জানুয়ারি পর্যন্ত।

ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী মনসুখ মান্দবিয়া আজ নতুন দিল্লীতে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন,  আগামী শনিবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দভালের উপস্থিতিতে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান হবে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের ১২ তারিখে সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন।

 শ্রী মান্দবিয়া আরও জানান, দেশ – বিদেশের আড়াই হাজারেরও বেশি যুবক যুবতী এই অনুষ্ঠানে যোগ দেবেন। এদের মধ্যে আছেন পশ্চিমবঙ্গের  ৪৫ জনের বেশি যুবক যুবতী ।

ইসরোর নভশ্চর গ্রুপ ক্যাপ্টেন শুভানশু শুক্লা ও প্রশান্থ নায়ার , অংশগ্রহনকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। অন্যদিকে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রিত কউর  ও যোগ দেবেন মত বিনিময় অনুষ্ঠানে।

পুল্লেলা গোপিচান্দ, লিয়েন্দার পেজ, পালকি শর্মা, কৈবল্য ভোরা , শিবব্রত দাস ও  আনন্দ কুমার এবং   কয়েকজন পদ্ম পুরষ্কার বিজেতা ও সাংসদ, বিধায়ক ও অংশগ্রহনকারীদের সঙ্গে মত বিনিময় কর্মসূচীতে যোগ দেবেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।