May 1, 2026 9:43 PM

printer

বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় রাজ্যের প্রায় সব জেলাতেই আজও বৃষ্টির অনুকুল পরিবেশ রয়েছে।

বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় রাজ্যের প্রায় সব জেলাতেই আজও বৃষ্টির অনুকুল পরিবেশ রয়েছে। বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে আজ ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছুটা কম বৃষ্টি হলেও রবিবার ও ভোট গণনার দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে।

এদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টি এবং অন্য জেলাগুলিতে ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকছে। আগামী দুই দিন বৃষ্টির পরিমাণ বেশি থাকলেও ধীরে ধীরে তা কমবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে।

বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার কারণে তাপমাত্রা নিম্নমুখী। আলিপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে  ৬ দশমিক দুই  ডিগ্রি কম।

চার তারিখ পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।