December 15, 2025 6:12 PM

printer

বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, গত ১১ বছরে দেশে সৌরশক্তির পরিমাণ ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে

বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, গত ১১ বছরে দেশে সৌরশক্তির পরিমাণ ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নতুন দিল্লিতে আজ শক্তি ক্ষেত্রে বিকাশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত এই মুহূর্তে কয়লার চতুর্থ সর্ব বৃহৎ পরিশোধন ক্ষেত্র। গতবছর একশ’ কোটি টন কয়লা উৎপাদন হওয়ায়, আমদানির পরিমাণ আট শতাংশ হ্রাস পেয়েছে। বায়ু শক্তির মাত্রাও বেড়ে ৫৩ গিগাওয়াটে পৌঁছেছে। ২০১৪ সাল থেকে শক্তি ক্ষেত্রে এক ব্যাপক রূপান্তর হচ্ছে বলে শ্রী গোয়েল উল্লেখ করেন।

 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।