December 25, 2025 5:23 PM

printer

বাংলাদেশ ন্যাশানালিস্ট পার্টি – বিএনপি-র কার্যকরী চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর ঢাকায় ফিরে এসেছেন

বাংলাদেশ ন্যাশানালিস্ট পার্টি – বিএনপি-র কার্যকরী চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর ঢাকায় ফিরে এসেছেন। তাঁকে স্বাগত জানাতে ঢাকা বিমানবন্দর সংলগ্ন সড়কে বহু বিএনপি সমর্থক ও কর্মীরা মিছিল করেন। বিএনপির অন্যতম নেতা সালাউদ্দীন আহমেদ জানিয়েছেন, আজই তারেক রহমান সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন। এছাড়াও বাংলাদেশের ভোটার হিসাবে নিজের নাম নথিভুক্ত করতে প্রয়োজনীয় কাজগুলিও তিনি করবেন।

উল্লেখ্য, আগামী বছরের ১২ ই ফেব্রুয়ারি সেদেশের জাতীয় সংসদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরকম এক পরিস্থিতিতে দীর্ঘ সময় পর তারেক রহমানের দেশে ফেরাকে বিভিন্ন মহল তেকে বিশেষ তাত্পর্যপূর্ণ বলে অভিহিত করা হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।