বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি – বি এন পি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান আজ ঢাকার ১৭ নম্বর কেন্দ্র থেকে দলের প্রার্থী হিসেবে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজই ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তবে, ঢাকার কারওয়ান বাজারে ব্যবসায়ীদের এক মিছিলে সশস্ত্র কিছু লোকজন হামলা চালায়। ব্যবসায়ীরা তাঁদের ওপর চাঁদার জুলুমের প্রতিবাদ জানাচ্ছিলেন। তাঁদের অভিযোগ, যুব দলের তেজগাঁও শাখার বহিষ্কৃত সদস্য-সচিব গত বছর আগস্ট মাস থেকে ব্যবসায়ীদের ওপর চাঁদার জুলুম চালাচ্ছে। এরপরই, তাঁদের ওপর হামলা হয়। পুলিশ ঘটনাস্থলেগিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Site Admin | December 29, 2025 10:58 PM
বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি – বি এন পি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান আজ ঢাকার ১৭ নম্বর কেন্দ্র থেকে দলের প্রার্থী হিসেবে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।