বাংলাদেশ চট্টগ্রামে ভারতের সহকারি হাইকমিশনারের দপ্তরের কাছে সাম্প্রতিক ঘটনার পর কঠোর নিরাপত্তার জন্য বন্দর শহরের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র – IVAC, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে।
ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের তরফে এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি তে চট্টগ্রামে নিরাপত্তার দিক থেকে উদ্বেগের ঐ ঘটনার প্রেক্ষিতে আজ থেকে সংশ্লিষ্ট কেন্দ্রটি বন্ধ রাখা হচ্ছে বলে জানানো হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি পর্যালোচনার পর ঐ ভিসা আবেদন কেন্দ্র আবার খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশে যে পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র রয়েছে তার মধ্যে ঢাকা, খুলনা, রাজশাহী এবং সিলেট বা শ্রীহট্টের কেন্দ্রগুলি যথারীতি কাজ করছে ।