বাংলাদেশে সংখ্যা লঘুদের উপর হিংসাত্মক ঘটনা অব্যাহত। যশোরের মনিরামপুর উপজেলায় গত সন্ধ্যায় এক হিন্দু ব্যবসায়ীকে কয়েকজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতি প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ। মৃত ব্যক্তি আরুয়া গ্রামের বাসিন্দা ৪৫ বছরের রাধাকান্তি বৈরাগী। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং নির্বাচনের আগে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশঙ্কা বাড়িয়েছে।
অন্যদিকে, জেনাইদহ জেলার কালীগঞ্জে এক মহিলাকে গণ ধর্ষণের অভিযোগ। ধর্ষণের ঘটনাটি গত ৩১ ডিসেম্বর ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। আক্রান্ত মহিলাকে গাছের সঙ্গে বেঁধে মর্মান্তিক অত্যাচরের পর সেই ভিডিও সমাজ মাধ্যমে প্রচার করা হয়েছে বলে অভিযোগ। চারজন পুরুষ ও দুজন মহিলা এই ঘটনায় যুক্ত রয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন আক্রান্ত মহিলা। এদের মধ্যে হাসান নামে বছর ৪৫ এর এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।