January 24, 2026 6:40 PM

printer

বাংলাদেশে নির্বাচনী প্রচার তুঙ্গে ।

বাংলাদেশে নির্বাচনী প্রচার তুঙ্গে । আওয়ামি লিগ নির্বাচনী দৌড়ে না থাকায় আপাতত প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে উঠে এসেছে বিএনপি ও জামায়েত ই ইসলাম। তারা পরস্পরের বিরুদ্ধে রাজনৈতিক তরজার সুর চড়াতে শুরু করেছে। দু পক্ষই গোটা দেশজুড়ে মিছিল মিটিঙ সংগঠিত করে চলেছে।বিএনপি চেয়ারপারসন তারিক রহমান ঢাকা, সিলেট, মৌলভী বাজার,হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদি, নারায়ণগঞ্জে একাধিক সভায় উপস্থিত ছিলেন।জামাতের আমির শফিকুর রহমান ঢাকার মীরপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও রঙপুরে জনসভায় ভাষণ দেন।বিএনপি তাদের প্রচারে বাংলাদেশের ১৯৭১-এর স্বাধীনতা যুদ্ধকে অগ্রাহ্য করার অভিযোগে জামাতের তুমুল সমালোচনা শুরু করেছে।বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর একটি ভাষণে আজ জামাতকে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক বলে বর্ণনা করেন। পাল্টা জামাত, বিএনপিকে দুর্নীতিগ্রস্ত দল হিসাবে প্রবল সমালোচনা করেছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।