বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি NCP-র মহিলা নেতৃত্বর একাংশ জামাত ই ইসলামির সঙ্গে নির্বাচনী আঁতাঁতের তীব্র বিরোধিতা করেছে। আগামী ১২ ফেব্রয়ারি সে দেশের জাতীয় সংসদ নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। জুলাই আন্দোলনের জেরে উদ্ভুত ছাত্র-যুবদের নিয়ে গঠিত নতুন দল NCP-র একাংশ জামাতের সঙ্গে জোট তৈরি করে নির্বাচনে লড়তে আগ্রহী। কিন্তু এই নিয়ে দলেরই মধ্যে মতভেদ তৈরি হয়েছে। জোট-পন্থী NCP নেতাদের বক্তব্য, তাঁরা সংস্কারমূলক কর্মসূচির ভিত্তিতে জামাতের সঙ্গে জোট করতে আগ্রহী। দলের অপর একটি অংশের মতে, এ ধরনের পদক্ষেপ ১৯৭১-এর মুক্তিযুদ্ধর আদর্শের পরিপন্থী।সে দেশের একটি সংবাদপত্রে এই মতভেদের কথা উল্লেখ করে বলা হয়েছে, জামাতের মতাদর্শ মহিলাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের পরিপন্থী।
Site Admin | December 27, 2025 6:29 PM
বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি NCP-র মহিলা নেতৃত্বর একাংশ জামাত ই ইসলামির সঙ্গে নির্বাচনী আঁতাঁতের তীব্র বিরোধিতা করেছে।