বাংলাদেশে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। সাহিত্য, সংগীত এবং মানবতাবাদী চিন্তাধারায় রবীন্দ্রনাথের চিরস্থায়ী অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সে দেশে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম ও দর্শন দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রজন্মের পর প্রজন্মকে আজও অনুপ্রাণিত করে চলেছে।
রবীন্দ্র জয়ন্তীতে সে দেশের সংস্কৃতি মন্ত্রক তিন দিনব্যাপী জাতীয় কর্মসূচির আয়োজন করেছে, মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে।