July 13, 2025 7:23 PM

printer

বাংলাদেশে, অন্তর্বর্তীকালীন সরকার, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীতে কর্মরত আধিকারিকদের বিশেষ প্রশাসনিক ক্ষমতা আগামীকাল থেকে আরও ৬০ দিন বৃদ্ধি করেছে।

বাংলাদেশে, অন্তর্বর্তীকালীন সরকার, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীতে কর্মরত আধিকারিকদের বিশেষ প্রশাসনিক ক্ষমতা আগামীকাল থেকে আরও ৬০ দিন বৃদ্ধি করেছে। সে-দেশের জনপ্রশাসন মন্ত্রক আজ এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী এবং বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীতে ডেপুটেশনে কর্মরত সামরিক কর্মকর্তাদেরও বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য অন্তর্বর্তীকালীন সরকার প্রাথমিকভাবে গত বছরের ১৭ সেপ্টেম্বর সেনা আধিকারিকদের বিশেষ প্রশাসনিক ক্ষমতা ৬০ দিনের জন্য মঞ্জুর করে। পরবর্তীতে এই বছরের ১২ জানুয়ারী, ১৩ মার্চ এবং ১৩ মে তা আবারও বাড়ানো হয়।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।