December 25, 2025 5:09 PM

printer

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রকের  বিশেষ উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী খুদা বখশ চৌধুরী পদত্যাগ করেছেন

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রকের  বিশেষ উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী খুদা বখশ চৌধুরী পদত্যাগ করেছেন। বুধবার রাতে জারি করা এক গেজেট বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তাঁর পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন এবং অবিলম্বে কার্যকর করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস বিভাগ এখবর নিশ্চিত করেছে, যদিও পদত্যাগের কোনো কারণ জানানো হয়নি। পুলিশের প্রাক্তন ইন্সপেক্টর জেনারেল খুদা বখশ চৌধুরী গত বছর নভেম্বরে রাষ্ট্রপতির বিশেষ সহকারি পদে আসীন হন। 

সরকারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামলানোর বিষয়ে ক্রমবর্ধমান সমালোচনার মধ্যেই তাঁর এই পদত্যাগ । এর মধ্যে আন্দোলনকর্মী শরীফ ওসমান বিন হাদীর হত্যাকাণ্ড এবং কথিত ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় নাগরিক গোষ্ঠীগুলি পক্ষ থেকে সারকারের জবাবদিহিতার দাবি করা হয় ।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।