October 14, 2025 9:35 PM

printer

বহুজাতিক তথ্য প্রযুক্তি সংস্থা গুগল, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে প্রায় দেড় হাজার কোটি ডলার ব্যায়ে  এ আই হাব গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে

বহুজাতিক তথ্য প্রযুক্তি সংস্থা গুগল, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে প্রায় দেড় হাজার কোটি ডলার ব্যায়ে  এ আই হাব গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। পাঁচ বছর সময় লাগবে এই কেন্দ্র গড়ে তুলতে।
 

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী , এআই হাব গড়ে তোলার এই  সিদ্ধান্তকে  স্বাগত জানিয়েছেন। সামাজিক  মাধ্যমে এক বার্তায় তিনি এই সিদ্ধান্তে সন্তোষ  প্রকাশ করে বলেন, দেশের ডিজিটাল অর্থনীতিকে  এর ফলে আরও এগিয়ে নিয়ে  যাওয়া সম্ভব হবে । এ ছাড়া আন্তর্জাতিক প্রযুক্তি ক্ষেত্রে ভারত থাকবে  নেতৃত্ব এর  আসনে।

গুগলের সিইও সুন্দর পিচাইকে এক বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, বিকশিত ভারতের লক্ষ্য অর্জনের সঙ্গে  এই বিনিয়োগের সিদ্ধান্ত সামঞ্জস্যপূর্ণ। 

 অন্যদিকে, গুগল  বিশাখাপত্তনমে গিগাওয়াট-স্কেল এ আই কেন্দ্র গড়ার যে সিদ্ধান্ত নিয়েছে তার ফলে ভারতের এ আই মিশন অনেক দূর এগিয়ে যাবে বলে কেন্দ্রীয় বৈদ্যুতিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ  আশা প্রকাশ করেছেন । নতুন দিল্লীতে আজ  ‘ভারত এ আই শক্তি’ শীর্ষক  অনুষ্ঠানে যোগ দিয়ে  তিনি বলেন, কৃত্রিম মেধার দৌলতে বিশ্বজুড়ে কাজকর্মে বর্তমানে অনেক পরিবর্তন এসেছে । ডিজিটাল অর্থনীতিতে কৃত্রিম মেধার গুরুত্ব বাড়ছে বলেও শ্রী বৈষ্ণ  জানান।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।