July 14, 2025 9:44 PM

printer

বন্যপ্রাণীর আক্রমণে মানুষের প্রাণহানির ঘটনায় রাজ্য সরকার তাদের প্রতিশ্রুতি মতো এখনও পর্যন্ত ৫৫৪ জনকে ফরেস্ট ভলান্টিয়ার হিসাবে নিয়োগ করেছে।

বন্যপ্রাণীর আক্রমণে মানুষের প্রাণহানির ঘটনায় রাজ্য সরকার তাদের প্রতিশ্রুতি মতো এখনও পর্যন্ত ৫৫৪ জনকে ফরেস্ট ভলান্টিয়ার হিসাবে নিয়োগ করেছে। বনবিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, এছাড়াও মৃতের পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা করে অর্থ সহায়তা করা হয়েছে।
অন্যদিকে ই অকশনের মাধ্যমে নিলাম করে গত অর্থ বছরে ২১৯ কোটি ৫৯ লক্ষ টাকার জঙ্গলের কাঠ বিক্রি করায় রয়্যালটি বাবদ রাজ্য কোষাগারে জমা পড়েছে ৮৮ কোটি ৬৩ লক্ষ টাকার বেশি। বন রক্ষায় যৌথ পরিচালন সমিতির সদস্যদের ৮১ কোটি ৮৪ লক্ষ টাকার অধিক দেওয়া হয়েছে বলেও ওই বিবৃতিতে জানানো হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।