বন্দেমাতরমের সার্ধশত বর্ষ পূর্তি উপলক্ষে বিজেপি আগামী শুক্রবার দেশের ১৫০ টি স্থানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবে। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুঘ আজ নতুন দিল্লিতে জানান, কেন্দ্রীয় মন্ত্রীসভা বন্দে মাতরম এর ১৫০ তম বর্ষে উৎসবের আয়োজন করবে। তিনি জানান, আগামী ২৬ শে নভেম্বর সংবিধান দিবস পর্যন্ত বিজেপি র পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে বন্দেমাতরম সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হবে।
পশ্চিমবঙ্গেও এই উপলক্ষে রাজ্য বিজেপির পক্ষ থেকে একমাস ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে।