ফ্রান্সের ভূমধ্যসাগর সংলগ্ন ফ্রেঞ্চ রিভিয়েরায় ইন্ডি ফিল্ম বা স্বাধীন চলচ্চিত্রের বার্ষিক কান চলচ্চিত্র উৎসব আজ শুরু হচ্ছে। লাল গালিচায় হাঁটবেন হলিউডের তারকা জন ট্রাভোল্টা, অ্যাডাম ড্রাইভার এবং বার্ব্রা স্ট্রেইস্যান্ডসহ আরও অনেক তারকা।
উল্লেখ্য, কান বিশ্বের সবচেয়ে বড় স্বাধীন চলচ্চিত্র উৎসব। ১৯৩৯ সালে, ইতালির ফ্যাসিস্ট শাসকদের প্রভাবাধীন ভেনিস চলচ্চিত্র উৎসবের বিকল্প হিসেবে—কান চলচ্চিত্র উৎসবের পরিকল্পনা করা হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে বিলম্বিত হয়ে ১৯৪৬ সালে প্রথম এই উৎসব শুরু হয়।