December 22, 2025 9:51 PM

printer

ফিনান্সিয়াল ফ্রড রিস্ক ইন্ডিকেটর FRI এর সাহায্যে সাইবার প্রতারণায় সরকার ৬ মাসের মধ্যে ৬ শো ৬০ কোটি আর্থিক ক্ষতি রোধ করতে পেরেছে

ফিনান্সিয়াল ফ্রড রিস্ক ইন্ডিকেটর FRI এর সাহায্যে সাইবার প্রতারণায় সরকার ৬ মাসের মধ্যে ৬ শো ৬০ কোটি আর্থিক ক্ষতি রোধ করতে পেরেছে। যোগাযোগ মন্ত্রক জানিয়েছে, ১ হাজারের বেশী ব্যাঙ্ক, থার্ড পার্টি অ্যাপ্লিকেশন প্রোভাইডর এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদিজিতাল ইন্তালিজেন্স প্ল্যাটফর্মে নথিভুক্ত হয়েছে এবং উল্লেখযোগ্যভাবে FRI-কে গ্রহণ করেছে।

উল্লেখ্য, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এবং ভারতের জাতীয় পেমেন্টস কর্পোরেশন, FRIকে সক্রিয়ভাবে সহায়তা করছে। প্রতারণা রুখতে সঞ্চার সাথী ওযাপের সঙ্গে যুক্ত দেশের সব সতর্ক নাগরিক এবং সাইবার যোদ্ধাদের প্রশংসা করেছে মন্ত্রক। নাগরিক কেন্দ্রিক পরিষেবা পাওয়ার জন্য সঞ্চার সাথী ওয়েব পোর্টাল ও মোবাইল অ্যাপ ব্যবহারের জন্যও দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।