প্রাণনাশের হুমকি-ইমেল পাওয়ার পরেও নিরাপত্তা বেষ্টনী ছাড়া কলকাতার রাস্তায় হেঁটে বার্তা দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। প্রশাসনিক দায়িত্ব পালনে তিনি যে কোনও পরিস্থিতিতেই অবিচল থাকবেন বলে রাজ্যপাল জানিয়েছেন। রাজ্যপালের পূর্ণ বিশ্বাস, রাজ্যের মানুষ শান্তিভঙ্গ বা হিংসা সৃষ্টির যে কোনও প্রচেষ্টা প্রতিহত করতে সক্ষম। সেই বিশ্বাস থেকেই তিনি ধর্মতলার ডেকার্স লেন ও সংলগ্ন ব্যস্ত এলাকায় পায়ে হেঁটে ভ্রমণ করেন। পথে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গেও কথা বলেন তিনি।
Site Admin | January 9, 2026 5:07 PM
প্রাণনাশের হুমকি-ইমেল পাওয়ার পরেও নিরাপত্তা বেষ্টনী ছাড়া কলকাতার রাস্তায় হেঁটে বার্তা দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।