September 19, 2025 7:51 PM

printer

প্রসার ভারতীর চেয়ারম্যান নবনীত কুমার সেহগাল, আজ আকাশবাণী হায়দ্রাবাদের বিভিন্ন কাজকর্ম পর্যালোচনা করে দেখেন।

প্রসার ভারতীর চেয়ারম্যান নবনীত কুমার সেহগাল, আজ আকাশবাণী হায়দ্রাবাদের বিভিন্ন কাজকর্ম পর্যালোচনা করে দেখেন। শ্রী সেহগাল, বর্তমানে দুদিনের সফরে হায়দ্রাবাদে রয়েছেন। সেখানে আঞ্চলিক সংবাদ বিভাগ পরিদর্শন করে প্রসার ভারতীর চেয়ারম্যান স্টুডিও ঘুরে দেখেন। তিনি বিশ্বস্ত সূত্র থেকে যত তাড়াতাড়ি সম্ভব তথ্য নির্ভর সংবাদ সংগ্রহ করে অবিলম্বে তা’ জনসমক্ষে প্রকাশের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। আকাশবাণী হায়দ্রাবাদের বিভিন্ন অনুষ্ঠান আরো উন্নত করার ব্যাপারেও পরামর্শ দেন শ্রী সেগগাল। আগামীকাল তিনি দূরদর্শন হায়দ্রাবাদ পরিদর্শন করবেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।