January 3, 2026 11:35 AM

printer

প্রবীণ নাগরিকদের বাড়িতে গিয়ে শুনানি করার বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করা হলে সংশ্লিষ্ট বুথ লেভেল আধিকারিক এবং সুপারভাইজারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে

প্রবীণ নাগরিকদের বাড়িতে গিয়ে শুনানি করার বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করা হলে সংশ্লিষ্ট বুথ লেভেল আধিকারিক এবং সুপারভাইজারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শুনানিকেন্দ্রে বয়স্ক ও অসুস্থ ভোটারদের হাজির হতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ ওঠায় কমিশন বিষয়টি নিয়ে তৎপর হয়েছে। স্পষ্ট জানানো হয়েছে, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ভোটার, সন্তানসম্ভবা, বিশেষভাবে সক্ষম এবং ৮৫ বছরের বেশি বয়স্ক নাগরিকদের শুনানিকেন্দ্রে আসার প্রয়োজন নেই। তাঁদের ক্ষেত্রে বাড়িতে গিয়ে শুনানি করার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগণা জেলায় ইতিমধ্যেই শুরু হয়েছে বিশেষ ক্ষেত্রে বাড়ি গিয়ে শুনানি। গতকাল নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিশেষ দল পাঠিয়ে প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী, প্রবীণ সিপিএম নেতা কান্তি গাঙ্গুলির বাড়িতেই এস আই আরের শুনানি করা হয়।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।