October 16, 2024 2:39 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  ন্যাশনাল সিকিউরিটি গার্ড এন এস জি-র প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  ন্যাশনাল সিকিউরিটি গার্ড এন এস জি-র প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন, এনএসজির জওয়ানদের অদম্য নিষ্ঠা, সাহস ও সংকল্পের জন্য দেশবাসী তাঁদের কুর্নিশ জানায়। দেশ রক্ষায় এন এস জি-র অবদান অনস্বীকার্য বলে জানিয়েছেন শ্রী মোদী। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও এনএসজির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি জানান, ‘সর্বত্র সর্বোত্তম সুরক্ষা’ মন্ত্রে কাজ করে চলেছে এন এস জি। কৌশলগত চমক, গোপন অভিযান এবং অসাধারণ দক্ষতার সঙ্গে ধারাবাহিকভাবে জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করেছে। এন এস জি-র যে সব বীর জওয়ান দেশের জন্য কর্তব্য পালন করতে গিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।