May 17, 2026 9:41 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশীয় সফরের তৃতীয় পর্যায়ে আজ সন্ধ্যায় নেদারল্যান্ডস থেকে সুইডেনের গোথেনবার্গে গিয়ে পৌঁছেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশীয় সফরের তৃতীয় পর্যায়ে আজ সন্ধ্যায় নেদারল্যান্ডস থেকে সুইডেনের গোথেনবার্গে গিয়ে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর বিমান সুইডেনের আকাশসীমায় প্রবেশ করলে সুইডিশ গ্রিপেন যুদ্ধ জেট বিমানগুলি পাহারা দিয়ে নিয়ে আসে। গোথেনবার্গ বিমানবন্দরে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন শ্রী মোদীকে আন্তরিক অভিনন্দন জানান।

দুদিনের সুইডেন সফরে শ্রী মোদী সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। উভয় পক্ষ বাণিজ্য সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশ অনুকুল প্রযুক্তি, স্টার্টআপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা মহাকাশ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং দুদেশের জনগণের মধ্যে সম্পর্কের নতুন নতুন পন্থা পদ্ধতি খুঁজে দেখবেন বলে মনে করা হচ্ছে।

উভয় প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে “ইউরোপীয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রি” – তে যৌথভাবে ভাষণ দেবেন। এই ইউরোপীয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রি, ইউরোপের এক অগ্রণী বাণিজ্য ফোরাম।

এর আগে প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসের হেগ থেকে সুইডেন অভিমুখে রওনা হন। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন, শ্রী মোদীকে বিমানবন্দরে এসে বিদায় সম্ভাষন জানান।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।