May 13, 2026 10:02 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জ্বালানি সাশ্রয় এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় এর আহ্বানে সাড়া দিয়ে আজ একগুচ্ছ কঠোর পদক্ষেপের ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জ্বালানি সাশ্রয় এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় এর আহ্বানে সাড়া দিয়ে আজ একগুচ্ছ কঠোর পদক্ষেপের ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। আজ মুম্বইতে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ পরপর দুটি উচ্চপর্যায়ের বৈঠক করেন। এই বৈঠকেই মন্ত্রী ও সরকারি আধিকারিকদের জন্য বেশ কিছু নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী এবং সমস্ত মন্ত্রীপদমর্যাদার ব্যক্তিদের কনভয়ের গাড়ির সংখ্যা অর্ধেক করতে বলা হয়েছে।

এছাড়া, মন্ত্রী ও সরকারি আধিকারিকদের সমস্ত বিদেশ সফর বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া সরকারি বিমান ব্যবহার না করে সাধারণ বিমানে যাতায়াত করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় হোর্ডিং বা ফ্লেক্স বোর্ডে আলোকসজ্জা বন্ধের নির্দেশও জারি করা হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।