May 12, 2026 1:43 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকে গৃহীত  সিদ্ধান্তসমূহকে স্বাগত জানিয়েছেন ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকে গৃহীত  সিদ্ধান্তসমূহকে স্বাগত জানিয়েছেন । এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, পশ্চিমবঙ্গের জনগণের কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার। রাজ্যের মানুষ বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারতের অধীনে সর্বোচ্চ মানের এবং সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যপরিষেবা পাবেন বলে  শ্রী মোদী সন্তোষ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী আরও বলেন যে ডাবল-ইঞ্জিন সরকার গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পগুলির নির্বিঘ্ন বাস্তবায়ন নিশ্চিত করবে।

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর গতকাল অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তগুলির মধ্যে রয়েছে, বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের জন্য ৪৫ দিনের মধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) জমি হস্তান্তর করা। রাজ্য সরকার কেন্দ্রের ফ্ল্যাগশিপ আয়ুষ্মান ভারত স্বাস্থ্য প্রকল্প এবং রাজ্যে কেন্দ্রীয় সরকারের আরও বেশ কিছু উদ্যোগ বাস্তবায়নের ঘোষণাও করেছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।