May 11, 2026 9:09 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আন্তর্জাতিক সংঘর্ষের ফলে সৃষ্ট আন্তর্জাতিক স্তরে অর্থনৈতিক অস্থিরতা, সরবরাহ শৃঙ্খলের চ্যালেঞ্জ এবং মূল্যবৃদ্ধির মোকাবিলায় ভারতকে সহায়তা করার লক্ষ্যে সকলের অংশগ্রহণ প্রয়োজনীয়ও

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আন্তর্জাতিক সংঘর্ষের ফলে সৃষ্ট আন্তর্জাতিক স্তরে অর্থনৈতিক অস্থিরতা, সরবরাহ শৃঙ্খলের চ্যালেঞ্জ এবং মূল্যবৃদ্ধির মোকাবিলায় ভারতকে সহায়তা করার লক্ষ্যে সকলের অংশগ্রহণ প্রয়োজনীয়ও। হায়দ্রাবাদে গতকাল তিনি বলেন, দেশপ্রেম মানে শুধুমাত্র  দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করা নয়; বরং সঙ্কটের সময়ে দায়িত্বশীলভাবে জীবনযাপন করা এবং দেশের প্রতি নিজ কর্তব্য পালন করাও এর অন্তর্ভুক্ত।  তিনি দেশবাসীকে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানান। যেখানে সম্ভব, সেখানে মেট্রো ও গণপরিবহন ব্যবহার করার পরামর্শ দেন তিনি।  

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল তেলেঙ্গানার ওয়ারাঙ্গলে প্রায় ৯ হাজার ৪০০ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।