April 28, 2026 10:46 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেনারসে ৬ হাজার ৩৫০ কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সন্ধ্যায় বেনারসে ৬ হাজার ৩৫০ কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এর মধ্যে রয়েছে রেল, জল প্রকল্প,স্বাস্থ্য প্রকল্প, পর্যটন শিল্প ও শহরের পরিকাঠামো। প্রধানমন্ত্রী এর পর মহিলা সম্মেলনে অংশগ্রহণ করেন।

  এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের নীতি নির্ধারণ প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, লোকসভা ও বিধানসভাগুলোতে নারীদের জন্য আসন সংরক্ষণ বাস্তবায়ন করাই হলো প্রধান লক্ষ্য।

এদিন শ্রী মোদী দুটি নতুন ‘অমৃত ভারত এক্সপ্রেস’ ট্রেনের যাত্রার সূচনা করেন এবং গঙ্গার ওপর একটি রেল ও সড়ক সেতু নির্মাণসহ বারাণসী-পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন স্টেশনের  তৃতীয় ও চতুর্থ রেললাইন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই ‘অমৃত ভারত এক্সপ্রেস’ ট্রেনগুলো বারাণসীর সঙ্গে পুনের এবং অযোধ্যার সঙ্গে মুম্বাইয়ের লোকমান্য তিলক টার্মিনাসকে সংযুক্ত করবে।  এর ফলে সাশ্রয়ী ও আধুনিক ভ্রমণের সুযোগ বৃদ্ধি পাবে, সেই সঙ্গে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও জোরদার হবে। বারাণসী-পুনে পরিষেবাটি কাশী বিশ্বনাথ ধামে পৌঁছানো সহজতর করবে; অন্যদিকে, অযোধ্যা-মুম্বাই পরিষেবাটি ‘শ্রী রাম মন্দির তীর্থক্ষেত্র’-এর সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটিয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলোর মধ্যকার সংযোগকে আরও সুদৃঢ় করবে। এই দুটি নতুন পরিষেবার সূচনার ফলে বর্তমানে চালু থাকা ‘অমৃত ভারত এক্সপ্রেস’ ট্রেনের মোট সংখ্যা বেড়ে ৬৬-তে পৌঁছল।

আগামীকাল, শ্রী মোদী বারাণসীর শ্রী কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শন ও পূজা-অর্চনা করবেন। তাঁর এই সফরের দ্বিতীয় পর্বে, প্রধানমন্ত্রী আগামীকাল হারদোই যাবেন এবং ‘গঙ্গা এক্সপ্রেসওয়ে’-এর উদ্বোধন করবেন। এটি ৫৯৪ কিলোমিটার দীর্ঘ এবং ৬-লেন বিশিষ্ট একটি ‘অ্যাক্সেস-কন্ট্রোলড’ বা নিয়ন্ত্রিত প্রবেশাধিকার যুক্ত গ্রিনফিল্ড হাই-স্পিড করিডোর। এটির  নির্মাণে মোট ৩৬ হাজার কোটি টাকারও বেশি অর্থ ব্যয় হয়েছে।  

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।