প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ওড়িশার স্বাধীনতা সংগ্রামী পার্বতী গিরির জন্মশতবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদি বলেন, ঔপনিবেশিক শাসনের অবসানের লক্ষ্যে সংঘটিত আন্দোলনে তাঁর ভূমিকা অনস্বীকার্য। তিনি বলেন, পার্বতী গিরির সমাজসেবা, স্বাস্থ্য পরিষেবা, নারী ক্ষমতায়ন সহ বিভিন্ন ক্ষেত্রে তাঁর কাজ বিশেষভাবে উল্লেখযোগ্য। গত মাসে আকাশবাণীতে তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি পার্বতী গিরির কথা তুলে ধরেছিলেন। তাঁর জীবনযাত্রা প্রতিটি প্রজন্মকে পথ দেখাবে বলে শ্রী মোদি আশা ব্যক্ত করেন।