January 11, 2026 9:19 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে ভারত এক অভূতপূর্ব নিশ্চয়তা প্রত্যক্ষ করছে।প্রধানমন্ত্রী আজ রাজকোটে কচ্ছ ও সৌরাষ্ট্র অঞ্চলের ভাইব্র্যান্ট গুজরাট আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  বলেছেন, বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে ভারত এক অভূতপূর্ব  নিশ্চয়তা প্রত্যক্ষ করছে। তিনি আজ রাজকোটে কচ্ছ ও সৌরাষ্ট্র অঞ্চলের ভাইব্র্যান্ট গুজরাট আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করে এ কথা বলেন। ভারত দ্রুত উন্নত দেশ হয়ে উঠার দিকে এগিয়ে যাচ্ছে এবং  এই লক্ষ্য অর্জনে সংস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী শিল্প নেতাদের ভারত এবং সৌরাষ্ট্র-কচ্ছ অঞ্চলে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে বলেন, বিনিয়োগের জন্য এটিই সঠিক সময়। তিনি উল্লেখ করেন যে কচ্ছে বিশ্বের বৃহত্তম ৩০ গিগাওয়াট ক্লিন এনার্জি পার্ক তৈরি করা হচ্ছে।

এই অঞ্চলের রূপান্তরের কথা তুলে ধরে শ্রী মোদী বলেন, মোরবি-জামনগর-রাজকোট শিল্পাঞ্চল তার  দক্ষতা এবং বিশ্ব জুড়ে সংযোগের কারণে “মিনি জাপান” ডাকনাম অর্জন করেছে। তিনি বন্দর-নেতৃত্বাধীন উন্নয়ন, মৎস্য ও অবকাঠামোগত ক্ষেত্রে বিনিয়োগের বড় সুযোগের কথাও উল্লেখ করেন। তিনি বলেন,  কর্মীবাহিনী, জিএসটি, আইটি, বীমা, শ্রম এবং পারমাণবিক শক্তির মতো ক্ষেত্রে পরবর্তী প্রজন্মের সংস্কারের মাধ্যমে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার পথে এগিয়ে চলেছে।

সৌরাষ্ট্র ও কচ্ছ অঞ্চলে শিল্প বৃদ্ধির বিকেন্দ্রীকরণের লক্ষ্যে অনুষ্ঠিত চারটি ভাইব্র্যান্ট গুজরাট আঞ্চলিক অনুষ্ঠানের মধ্যে এই সম্মেলনটি দ্বিতীয়। এর লক্ষ্য সৌরাষ্ট্র ও কচ্ছের বারোটি পশ্চিমাঞ্চলীয় জেলায় বিনিয়োগ, উদ্ভাবন এবং বৃদ্ধি তরান্বিত করা।

এই উপলক্ষে, প্রধানমন্ত্রী সৌরাষ্ট্রের সাতটি জেলায় ১৩টি গ্রিনফিল্ড স্মার্ট শিল্প এস্টেট ভার্চুয়ালি সূচনা করেন এবং রাজকোটে একটি বিশেষ মেডিকেল ডিভাইস পার্ক উদ্বোধন করেন।

মুকেশ আম্বানি, করণ আদানি, বি কে গোয়েঙ্কা সহ বিশিষ্ট শিল্পপতিরা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিস লিমিটেড চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি এই সম্মেলনের অংশ হতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন স্বাধীন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগে দেশ কখনো এতটা আশান্বিত হতে পারেনি।  অপর শিল্পপতি ওয়েল স্পান ওয়ার্ল্ডের চেয়ারম্যান বালকৃষ্ণ বলেন বস্ত্র শিল্পে বিশ্বের বৃহত্তম ক্ষেত্র হয়ে উঠেছে কচ্ছ।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।