প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অসমের লোকপ্রিয় গোপীনাথ বরদোলোই আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেছেন। রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদোলোইয়ের ৮০ ফুট উঁচু মূর্তির আবরণও উন্মোচন করেন শ্রী মোদী। এক জনসভায় তিনি বলেন, অসমে আজ উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে এবং এই উন্নয়ন শুধুমাত্র অসমের নয়, সমগ্র উত্তর পূর্বাঞ্চলের জন্য তা প্রযোজ্য।
শ্রী মোদী বলেন, রাজ্যে ডবল ইঞ্জিন সরকারের হাত ধরে পবিত্র বহ্মপুত্রের জলধারার মতো বিকাশের গতি প্রবাহিত হচ্ছে। কংগ্রেস জমানায় অসম সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চল অগ্রাধিকারের তালিকায় ছিল না বলেও অভিযোগ করেন শ্রী মোদী।
তিনি বলেছেন, গত ১১ বছরে রাজ্যে কয়েক লক্ষ কোটি টাকার পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের সূচনা এবং বেশ কয়েকটি প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। অ্যাক্ট ইস্ট নীতির অধীনে আসামকে গুরুত্ব দিয়েছে কেন্দ্র এবং ভবিষ্যতে রাজ্যটি উন্নত ভারতের চালিকা শক্তি হয়ে উঠবে এই রাজ্য।
অনুষ্ঠানে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন , নতুন এই টার্মিনাল উত্তর-পূর্বাঞ্চলে সংযোগ, পর্যটন এবং অর্থনৈতিক বৃদ্ধিকে তরান্বিত করবে।
প্রধানমন্ত্রী পরে একটি রোডশো করেন এবং দলের কর্মীদের সঙ্গে কথা বলেন।
আগামীকাল তিনি ব্রহ্মপুত্র নদে একটি ক্রুজে ‘পরীক্ষা পে চর্চা’-য় ২৫ জন স্কুল পড়ুয়ার সঙ্গে কথা বলবেন। ১২,হাজার কোটি টাকা মূল্যের অ্যামোনিয়া-ইউরিয়া সার প্রকল্পের ভূমিপুজো অনুষ্ঠানেও যগ দেবেন তিনি। এছাড়াও নামরূপে একটি জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁরা। দেবেন। প্রধানমন্ত্রী আজ দুপুরে আসামে দুইদিনের সফরে গুৱাহাটী পৌঁছেছেন।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সফর সেরে প্রধানমন্ত্রীর দু দিনের অসম সফরে গৌহাটি পৌঁছন।