প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কেন্দ্রীয় মন্ত্রিসভার কোল সেতু নীতির অনুমোদন দেশের শক্তি নিরাপত্তা ও বিকাশ ত্বরান্বিত করতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গতকাল এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বলেন, কোল সেতু নীতি এক নতুন জানালা খুলে দেবে যার সাহায্যে কয়লার নিরবিচ্ছিন্ন , দক্ষ ও স্বচ্ছতার সঙ্গে ব্যবহার সম্ভব হবে। তিনি বলেন সহজে ব্যবসায়ের সঙ্গে দেশের অভ্যন্তরে যোগান ও বিদেশ থেকে আনা কয়লার ওপর নির্ভরতা কমবে।
অন্য একটি পোস্টে প্রধানমন্ত্রী বলেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬ সালের জন্য নারকেল ছোবড়ার ন্যুনতম সহায়ক মুল্য বৃদ্ধির ফলে শুধুমাত্র কৃষকদের উপার্জনই বাড়বে না, নারকেল ছোবড়ার উৎপাদনও বৃদ্ধি পাবে। সরকার দেশের কৃষকদের জীবনযাত্রার মান উন্নত করতে দায়বদ্ধ বলে তিনি মন্তব্য করেন।