প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের জন্য নতুন কোনো কাজ সবসময়ই বিশাল উৎসাহের সৃষ্টি করে। গতকাল সুরাটে ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের নির্মাতাদের সঙ্গে কথা প্রসঙ্গে তিনি ভারতের মহাকাশ গবেষণা সংক্রান্ত সাফল্যের বিষয়গুলি তুলে ধরে বলেন প্রথম যখন মহাকাশ যান উৎক্ষেপণ হয়েছিল তখনকার অনুভূতি আলাদারকমের।
প্রধানমন্ত্রী এদিন বুলেট ট্রেন প্রকল্পের হাল হকিকত জানতে চাওয়ার পাশাপাশি সময় সারনী সম্পর্কেও খোঁজ খবর নেন। প্রযুক্তিবিদরা জানান, এখনো পর্যন্ত নির্বিঘ্নেই পরিকল্পনা মত কাজ চলছে। শ্রী মোদী প্রথম বুলেট ট্রেন নির্মানের অভিজ্ঞতা একটি ব্লু বুকে নথিভুক্ত করার পরামর্শ দিয়েছেন।