প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাতে নর্মদা জেলার উপজাতি অধ্যুষিত ডেড়িয়াপাড়া শহরে ৯ হাজার ৭ শো কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। পরিকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা ও ঐতিহ্যের সংরক্ষণ বিশেষ করে আদিবাসী সমাজের ক্ষমতায়নকে মাথায় রেখেই এই প্রকল্পগুলি পরিকল্পনা করা হয়েছে। বিশিষ্ট আদিবাসী নেতা, স্বাধীনতা সংগ্রামী ভগবান বীরসা মুন্ডার দেড়শ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজই প্রকল্পগুলির সূচনা করে প্রধানমন্ত্রী। বীরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে শ্রী মোদী বলেন, যখনই দেশের গৌরব, আত্মসম্মান এবং স্বাধিকারের ওপর হস্তক্ষেপ করা হয়েছে, তখনই আদিবাসী সমাজের মানুষরা সামনের সারিতে থেকে সেই লড়াইতে নেতৃত্ব দিয়েছেন। জনজাতি সমাজের কথা মাথায় রেখে শ্রী গোবিন্দ গুরু চেয়ার ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ প্রমোশন সেন্টার স্থাপিত হয়েছে। যেখানে আদিবাসী পড়ুয়ারা নিজেদের মাতৃভাষায় শিক্ষাগ্রহণ করতে পারছে।
Site Admin | November 15, 2025 4:45 PM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাতে নর্মদা জেলার উপজাতি অধ্যুষিত ডেড়িয়াপাড়া শহরে ৯ হাজার ৭ শো কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন।