প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৯ তারিখ পি এম কিষান প্রকল্পের অধীনে ২১ তম কিস্তির অর্থ সহায়তা প্রদান করবে। এই অর্থ প্রদানের ফলে ১১ কোটি কৃষক পরিবারের হাতে পৌঁছে যাবে ৩ লক্ষ ৭০ হাজার কোটি টাকারও বেশী অর্থ সহায়তা।
উল্লেখ্য, পি এম কিষান প্রকল্পে যোগ্য কৃষক পরিবারকে প্রতি বছর ৬ হাজার টাকা করে সরাসরি হস্তান্তর করা হয়। বর্তমানে এই প্রকল্পের ২৫ শতাংশের বেশী উপভোক্তা মহিলা কৃষিজীবি। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ডিজিটাল সংস্কার এই প্রকল্পকে আরো শক্তিশালী করেছে।