November 7, 2025 9:37 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আজ নতুন দিল্লিতে জাতীয় স্তোত্র “বন্দে মাতরম”-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা  করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আজ নতুন দিল্লিতে জাতীয় স্তোত্র “বন্দে মাতরম”-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা  করেছেন। এই উপলক্ষে তিনি একটি স্মারক ডাকটিকিট এবং মুদ্রাও প্রকাশ করেন। চালু করা হয় vandemataram150.in পোর্টালটিও। নাগরিকরা এখানে জাতীয় সঙ্গীত গাওয়ার ভিডিও আপলোড করতে এবং একটি সার্টিফিকেট অর্জন করতে পারবেন।
ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে এক  অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, বন্দে মাতরম একটি মন্ত্র, একটি শক্তি, একটি স্বপ্ন এবং একটি সংকল্প। তিনি এটিকে ভারত মায়ের প্রতি ভক্তি, শ্রদ্ধা এবং আরাধনা হিসাবে উল্লেখ করেন।

  শ্রী মোদী আরও বলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গানের মাধ্যমে একটি স্বাধীন, ঐক্যবদ্ধ এবং সমৃদ্ধ ভারতের জন্য এক জোরালো আহ্বান করেছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, বঙ্কিমচন্দ্রের ‘আনন্দমঠ’ কেবল একটি উপন্যাস নয়। এটি একটি স্বাধীন ভারতের স্বপ্ন। বন্দে মাতরম গানটি প্রতিটি যুগেই প্রাসঙ্গিক।
  উল্লেখ্য, ‘বন্দে মাতরম’, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৫ সালের ৭’ই নভেম্বর   লিখেছিলেন। এটি প্রথম বঙ্গদর্শন পত্রিকায় উপন্যাস আনন্দমঠের অংশ হিসেবে প্রকাশিত হয়েছিল। গানটি ভারতের ঐক্য এবং জাতীয় গর্বের একটি স্থায়ী প্রতীক হয়ে উঠেছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।