প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্য সমাজ হচ্ছে এমন এক সংগঠন যারা ভয় ডরহীন ভাবে ভারতীয়ত্ব নিয়ে কথা বলে এসেছে এবং শুরুর দিন থেকেই জাতীয়তাবাদী সংগঠন হিসেবে কাজ করে চলেছে। দিল্লির রোহিণীতে আজ আন্তর্জাতিক আর্য মহা সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন লালা লাজপত রায় এবং রামপ্রসাদ বিসমিলের মত ব্যক্তিত্ব আর্য সমাজ থেকেই অনুপ্রেরণা পেয়েছিলেন। রাজনৈতিক কারণে স্বাধীনতা সংগ্রামে আর্য সমাজের অবদান স্বীকৃতি পায়নি বলেও তিনি মন্তব্য করেন। আর্য সমাজের ১৫০ বছর পূর্তি শুধুমাত্র সমাজের একটি অংশের অনুষ্ঠান নয়, এটি ভারতের বৈদিক পরিচয় কে বহন করে চলেছে।
তিনি বলেন স্বামী দয়ানন্দ সরস্বতী দূরদৃষ্টি ছিল এবং তিনি বুঝতেন ভারতকে সত্যিকারের অগ্রগতির পথে যেতে হলে শুধুমাত্র উপনিবেশিক শাসন থেকেই বেরোলেই হবে না, সামাজিক অন্যায় অবিচার গুলিকেও দূর করতে হবে। প্রধানমন্ত্রী আরো বলেন , ঠিক দুদিন আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুরমু রাফাল যুদ্ধবিমানে সওয়ার হয়েছেন এবং তার সঙ্গী ছিলেণ স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী সিং। দেশের কন্যারা আজ যুদ্ধবিমান ওড়াচ্ছে এবং একইসঙ্গে আধুনিক কৃষি ব্যবস্থা অগ্রগতির সঙ্গে পা মিলিয়ে ড্রোন দিদির সম্মান পাচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রেও মেয়েরা নেতৃত্ব দিচ্ছে বলেও প্রধানমন্ত্রী মন্তব্য করেন।
আজকের অনুষ্ঠানে গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ভাষণ দেন।
মহর্ষি দয়ানন্দ সরস্বতীর দ্বিশত জন্মবার্ষিকী এবং আর্য সমাজের ১৫০ বছর পূর্তি উপলক্ষে জ্ঞানজ্যোতি উৎসবের আজ সূচনা হয়।