September 2, 2024 11:34 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীদের তাদের রাজ্যে ভারী বৃষ্টিপাতের ফলে উদ্ভুত পরিস্থিতির মোকাবিলায় কেন্দ্রের পক্ষ থেকে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীদের তাদের রাজ্যে ভারী বৃষ্টিপাতের ফলে উদ্ভুত পরিস্থিতির মোকাবিলায় কেন্দ্রের পক্ষ থেকে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন। শ্রী মোদি দুই মুখ্যমন্ত্রী – অন্ধ্রপ্রদেশের এন চন্দ্রবাবু নাইডু এবং তেলেঙ্গানার এ রেবন্ত রেড্ডির সঙ্গে – টেলিফোনে কথা বলেছেন। হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানার অনেক জায়গায় প্রবল বর্ষণ অব্যাহত রয়েছে। তেলেঙ্গানায় আজ সমস্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে।   অন্ধ্রপ্রদেশে গত দুদিনে প্রবল বৃষ্টিপাত বেশ কয়েকটি জায়গায় জনজীবন স্তব্ধ ।  বিজয়ওয়াড়া এবং আশেপাশের অঞ্চলের১৭ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।     

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।