প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৪০ কোটি ভারতবাসীর কঠোর পরিশ্রমকে সম্মান জানাতে উৎসবের মরশুমে স্বদেশী পণ্য কেনার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। সামাজিক বার্তায় নাগরিকরা, কি কি পণ্য কিনছেন তা পোষ্ট করতে বলেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, এর ফলে অন্যরাও একইভাবে উৎসাহিত হবেন। ‘মাই গভঃ ইন্ডিয়া’ এক পোস্টের জবাবে তিনি জোরের সঙ্গে ভারতীয় পণ্য কেনার প্রয়োজনের কথা তুলে ধরে এই ঘোষণা করতে বলেন- গর্বের সঙ্গে বলুন এই পণ্য স্বদেশে তৈরি।
দেশ জুড়ে স্থানীয় শিল্প ও কারিগরদের যে আন্দোলন শুরু হয়েছে, প্রধানমন্ত্রীর এই আবেদন আত্মনির্ভরতা এবং অর্থনৈতিক ক্ষমতায়নের বার্তায় পুনরায় প্রতিষ্ঠিত করেছে। এই উদ্যোগকে সমর্থন জানিয়ে ‘মাই গভঃ ইন্ডিয়া’ একটি বিশেষ প্রচার অভিযানের সূচনা করেছে, যার নাম দেওয়া হয়েছে- ‘দীপাবলি উদ্যাপন করুন, স্বদেশী পণ্যকে উৎসাহিত করুন’। নাগরিকদের এই উৎসবের মরশুমে শুধুমাত্র স্বদেশী পণ্য কেনার আর্জি জানানো হয়েছে। এর ফলে স্থানীয় কারিগররা উৎসাহিত হবেন এবং তাঁদের কাজকর্মের মাধ্যমে জীবিকা নির্বাহে সমর্থ হবেন, যা সাংস্কৃতিক ও অর্থনৈতিক বৈচিত্রকে তুলে ধরবে। ‘মাই গভঃ ইন্ডিয়া’-য় তিনি নাগরিকদের ‘ভোকাল ফর লোকাল’-এর জন্য আগ্রহী হওয়ার পরামর্শ দিয়েছেন। এর লক্ষ্য হল, ক্রেতাদের মধ্যে সচেতনতা তৈরীর পাশাপাশি স্বদেশী পণ্যের জন্য গর্বিত হওয়ার মানসিকতা।
ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে স্বদেশী আন্দোলন ওতোপ্রতোভাবে জড়িত। সাম্প্রতিক বছরগুলিতে এই আন্দলন আরো গতি পেয়ে সরকারের আত্মন্ররভর ভারতের উদ্যোগকে আরো গতিশীল করে তুলেছে। দেশজ পণ্য ক্রয়ের মধ্য দিয়ে স্থানীয় অর্থনীতিকে মজবুত করার উদ্যোগ বৃদ্ধি পাবে। পাশাপাশি কর্মসংস্থান ও রপ্তানিকৃত পণ্যের প্রতি নির্ভরতা কমবে।