October 4, 2025 9:38 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ৬২ হাজার কোটি টাকারও বেশি বিভিন্ন যুব কেন্দ্রিক প্রকল্পের উদ্বোধন করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ৬২ হাজার কোটি টাকারও বেশি বিভিন্ন যুব কেন্দ্রিক প্রকল্পের উদ্বোধন করেছেন। শিক্ষা ও দক্ষতা উন্নয়ন এবং নতুন উদ্ভাবনকে উৎসাহিত করতে এই প্রকল্পগুলি হাতে নেওয়া হয়েছে। বিজ্ঞানভবনে অনুষ্ঠিত কৌশল দীক্ষান্ত সমারোহে প্রধানমন্ত্রী, ITI-গুলির মানোন্নয় ঘটিয়ে দক্ষতা ও কর্মসংস্হান বৃদ্ধি সংক্রান্ত প্রকল্প-পিএম সেতুরও সূচনা করেন। এর জন্য ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জ্ঞান ও দক্ষতা, দেশ গঠনের অন্যতম গুরুত্বপূর্ন হাতিয়ার। ভবিষ্যতে দেশকে সুযোগ্য নেতৃত্ব দিতে পারে এমন এক যুব শক্তি তৈরি করছে তাঁর সরকার।  আইটিআইগুলি শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান নয়, আত্মনির্ভর ভারত তৈরির কর্মশিবিরও বটে।

প্রধানমন্ত্রী ৩৪-টি রাজ্য  ও কেন্দ্রশাসিত অঞ্চলে চারশো’টি নবোদয় এবং ২০০টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ে  ১২শো’টি বৃত্তিমূলক প্রশিক্ষণ ল্যাবেরও উদ্বোধন করেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।