September 28, 2025 9:28 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন-কি-বাত-এর ১২৬-তম পর্বে বলেছেন, কিছুদিন আগে কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর ইনটেনজিবল কালচারাল হেরিটেজ তালিকার অন্তর্ভুক্ত হয়েছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন-কি-বাত-এর ১২৬-তম পর্বে বলেছেন, কিছুদিন আগে কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর ইনটেনজিবল কালচারাল হেরিটেজ তালিকার অন্তর্ভুক্ত হয়েছে। ছট উত্সবকেও এই তালিকার অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্রীয় সরকার চেষ্টা করে চলেছে। এইভাবেই সাংস্কৃতিক ঐতিহ্যগুলোকে গোটা বিশ্বের কাছে তুলে ধরতে হবে।  

 প্রধানমন্ত্রী বলেন, দেশে এখন ‘জিএসটি বচত উৎসব’ চলছে। এই উপলক্ষে মানুষ যেন উৎসবের মরশুমে আরও বেশি করে কেনাকাটা করেন। তিনি কেবলমাত্র স্বদেশী দ্রব্যেই দেশবাসীকে উৎসব উদযাপনের  অনুরোধ করেন। এর ফলে উৎসবের রোশনাই অনেকটাই বেড়ে যাবে। আরও একবার তিনি ভোকাল ফর লোকালকে কেনাকাটার মন্ত্র করার আহ্বান জানিয়েছেন। আগামী দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তী, এই উপলক্ষে তিনি খাদি বস্ত্র কেনার ওপর জোর দেন। 

প্রধানমন্ত্রী আজ সেলবোটে, সার্কম নেভিগেশন করা ভারতীয় নৌসেনার দুই আধিকারিকের সঙ্গে কথা বলে তাদের সাফল্যের কথা দেশবাসীর কাছে তুলে ধরেন। এরা হলেন, লেফটেন্যান্ট কমান্ডার দিলনা এবং লেফটেন্যান্ট কমান্ডার রূপা। এ প্রসঙ্গে নরেন্দ্র মোদী নারী শক্তির উদযাপনকে স্মরণ করেছেন।

মন-কি-বাত-এ প্রধানমন্ত্রী আজ দু-জনের জন্মজয়ন্তীতে  তাঁদের কথা বিশেষভাবে স্মরণ করেছেন।এরা হলেন অমর শহীদ ভগত সিং এবং সুরসমরাজ্ঞী লতা মঙ্গেশকর। ভূপেন হাজারিকার জন্মশত বর্ষ উপলক্ষে ও প্রধানমন্ত্রী তাঁকে গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

  বিজয়া দশমীর দিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ স্থাপনের শতবর্ষ পূর্ণ হচ্ছে। এক শতাব্দীর এই যাত্রাকে প্রধানমন্ত্রী আজ অভূতপূর্ব ও প্রেরণামূলক বলে বর্ণনা করেন। দেশ জুড়ে এখন উত্সবের মরশুম চলছে। মন কি বাতের ১২৬ তম পর্বে প্রধানমন্ত্রী আসন্ন দীপাবলী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।