September 26, 2025 10:02 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন , কেন্দ্রে তার সরকার মহিলাদের জন্য যে বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির সূচনা করেছে তাতে সমাজের সর্বস্তরের মানুষ উপকৃত হয়েছেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন , কেন্দ্রে তার সরকার মহিলাদের জন্য যে বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির সূচনা করেছে তাতে সমাজের সর্বস্তরের মানুষ উপকৃত হয়েছেন। আজ নতুন দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি বিহারের জন্য মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার সূচনা করে তিনি বলেন কেন্দ্র এবং রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারের আমলে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সরকার সে রাজ্যে মহিলাদের কল্যাণে বিভিন্ন কাজ করেছে।

তিনি বলেন ১১ বছর আগেই প্রধানমন্ত্রী জন ধন যোজনার সূচনা দিয়েই এই উন্নয়নের সূচনা হয়েছিল ,যেখানে কয়েক লক্ষ মহিলার নামে ব্যাংক একাউন্ট খোলা হয়েছিল। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তিনি পূর্ণিয়া, গয়া ,পশ্চিম চম্পারন ,এবং ভোজপুর জেলার মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার সুবিধা প্রাপকদের সঙ্গে ও কথা বলেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।